রোজদিন ডেস্ক: প্রতিবেশি বাংলাদেশের দুর্গা পুজো নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে অতন্দ্র প্রহরী থাকবে বিএনপি। পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় করে বিএনপি মন্ডপে পাহারা দেবে। শনিবার রাতে ক্ষমতাসীন বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবীর রিজভি এই সব জানান। পুজোয় সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এইদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আর ও বলেন,দুর্গা পূজোয় বিএনপি-র নেতা কর্মীরা অতন্দ্র প্রহরায় থাকবেন৷ এই সব নিয়ে প্রশাসন কেন্দ্রীয় ভাবে কমিটিও গঠন করেছে। একটি মহল দেশ ও সরকারের বিরুদ্ধে নানা নীল নকশা করছে। তাদের অপপ্রচার, অপকর্ম ও ষড়যন্ত্র রোধে সরকার কড়া ব্যবস্থা নেবে।
পুজো শান্তিপূর্ণ, সম্প্রীতির সঙ্গে উদযাপনে তাঁরা সব রকম সহযোগিতা করবেন বলে রিজভী জানান।

Be the first to comment