Bangladesh এর দুর্গাপুজোয় নিরাপত্তায় মন্ডপে পাহারায় থাকবে বি এন পি

Spread the love

রোজদিন ডেস্ক: প্রতিবেশি বাংলাদেশের দুর্গা পুজো নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে অতন্দ্র প্রহরী থাকবে বি এন পি। পুজো কমিটি গুলির সঙ্গে সমন্বয় করে বি এন পি মন্ডপে পাহারা দেবে। শনিবার রাতে ক্ষমতাসীন বি এন পি র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবীর রিজভি এই সব জানান। পুজোয় সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এইদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আর ও বলেন,দুর্গা পূজোয় বি এন পি র নেতা কর্মী রা অতন্দ্র প্রহরা য় থাকবেন৷ এই সব নিয়ে প্রশাসন কেন্দ্রীয় ভাবে কমিটি ও গঠন করেছে। একটি মহল দেশ ও সরকারের বিরুদ্ধে নানা নীল নকশা করছে। তাদের অপ প্রচার, অপ কর্ম ও ষড়যন্ত্র রোধে সরকার কড়া ব্যবস্থা নেবে।
পুজো শান্তিপূর্ণ, সম্প্রীতি র সঙ্গে উদযাপনে তাঁরা সব রকম সহযোগিতা করবেন বলে রিজভী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*