Nepal Alert! ফের হড়পা বানের আতঙ্ক! নিখোঁজ চার

Spread the love

রোজদিন ডেস্ক : 
ফের হড়পা বানের আতঙ্কে উদ্বেগ ছড়িয়েছে নেপালে। আচমকা হড়পা বানে ভেসেছে বেশ কয়েকটি বাড়ি, সেতুও। এখন অবধি চার জন নিখোঁজ। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছে প্রশাসন। সূত্রের খবর, আজ সকালে নেপালের গোর্খা জেলার উত্তরে বুড়ি গন্ডকী নদীতে হড়পা বান আসে। এর ফলে জগৎ, সল্লেবি, পাইয়ুকা ইত্যাদি এলাকায় বহু বাড়ি ঘর ভেসে বিপত্তি দেখা দেয়।

দুটি ঝুলন্ত সেতু ও ভেসে যাওয়ায় চরম অসুবিধায় পড়েছেন স্থানীয় মানুষ।
সিউরিবাসের ওপর ভূমিধস ও হয় বলে প্রশাসন জানায়।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী সুদান গুরুং বলেন, নদীর জলস্তর বাড়তে থাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো, ত্রাণ বিতরণ, উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
সুত্রের খবর,আজ সকালে বুড়ি গন্ডকী নদীতে গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তখনও ভাল করে সকালের আলো না ফোটায় কেউ বুঝতে পারছিলেন না কি হয়েছে! জলস্ফীতি এর কারণ বলে তাঁরা মনে করেন।
গত মাসে নেপালের বিশাল বিপর্যয়ের পর আবার এই ঘটনায় মানুষ উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*