আরও ১২

Spread the love
  1. সিজেপির আন্দোলন রুখতে রাজধানী দিল্লিকে অচল করা আদালত অবমাননার সামিল। আইনজীবীদের দায়ের করা মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের।
  2. দিল্লি পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সাফ জানিয়ে দেওয়া হল ঠিক হয়নি।
  3. মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হতে পারে না। মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট
  4. মেট্রোরেল, ট্রাফিক, ইন্টারনেট এবং সাংবাদিক, আইনজীবী সহ সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাচল স্বাভাবিক ও নিশ্চিত করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
  5. সুপ্রিম কোর্টের সামনে থেকে ১৬৩ ধারায় জারি নোটিস অবিলম্বে পুলিশকে সরাতে নির্দেশ দিল শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।
  6. ছাড়া পেলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের তরফে তাদের প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধ মূলক আটক করা হয়েছিল শনিবার সকালে।
  7. আজ রবিবার তাদের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
  8. তাদের পাশাপাশি ইউটিউবার ধ্রুব রাঠিকেও রবিবার সকালে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে পুলিশ।
  9. নেপালে ফের হড়পা বান। বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নেমেছে। ওই জলস্রোতেই নদীর পাড়ে অবস্থিত বাড়িঘর ভেসে গিয়েছে। প্রবল জলস্রোতে ভেসে যায় একটি সেতুও। ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমান এখনও স্পষ্ট নয়।
  10. এদিন নেপালের আবহাওয়াই শুকনোই ছিল। নদীর জলস্তর স্বাভাবিক ছিল। তার মধ্যে সকালে হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পাহাড় থেকে বিপুল জলস্রোত নেমে আসছে। নিমেষেই আশেপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ওই স্রোত।
  11. দেশের সেরা গবেষকদের তালিকায় বাংলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তিনে আইআইটি খড়গপুর, দশে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
  12. ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে অন্তত ১২ জন প্রাণ হারালেন। জখম তিনশোরও বেশি। ভারত সহ সারা বিশ্ব এই ঘটনার কড়া নিন্দা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*