IIT KHARAGPUR & JADAVPUR UNIVERSITY: ফের বিশ্ব সেরাদের তালিকার প্রথম দশে বাংলার দুই শিক্ষা প্রতিষ্ঠান

Spread the love

প্রতিবেদন: ফের বিশ্ব সেরাদের প্রথম দশে জায়গা করে নিল এই রাজ্যের দুই সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ব সেরার তালিকায় প্রথম তিন নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি এবং যাবতীয় বিতর্ক উড়িয়ে ওই তালিকার দশ নম্বরে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস টপ টু পারসেন্ট সায়েন্টিস্টস’-এর যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে উজ্জ্বল উপস্থিতি এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের। সেই তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন খড়গপুর আইআইটি-র ৯৭ জন গবেষক। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষক। যা এই দুই প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষার মানকে আরও একবার স্বীকৃতি দিল। তবে সবাইকে টপকে দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গবেষক নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। তাদের ১৩৯ জন গবেষক জায়গা পেয়েছেন বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়। দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি দিল্লি। তাদের ১১৪ জন গবেষক জায়গা করে নিয়েছেন ওই তালিকায়। এছাড়াও রয়েছে আইআইটি রুরকি, আইআইটি বম্বে, আইআইটি কানপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*