স্বাস্থ্য সচেতনতায় কাস্টমস ক্লাবের উদ্যোগে সাইকেল র‍্যালি

Spread the love

রোজদিন ডেস্ক : 

স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত এবং সামাজিক অংশগ্রহণের বার্তা দিতে রবিবার, কলকাতার রাস্তায় অনুষ্ঠিত হল ‘সাইকেল র‍্যালি ২০২৬’।

ক্যালকাটা কাস্টমস ক্লাবের উদ্যোগে এই সাইকেল র‍্যালিতে ৩০০-রও বেশি সাইকেল আরোহী অংশ নেন।

সকাল ৭টা নাগাদ স্ট্যান্ড রোডের কাস্টমস হাউস থেকে পতাকা নেড়ে সাইকেল যাত্রার সূচনা করেন কলকাতা কাস্টমস জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার,কলকাতা পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ।

কাস্টম হাউস থেকে শুরু হয়ে স্ট্র্যান্ড রোড, বাবুঘাট, এজেসি বোস রোড ফ্লাইওভার, রবীন্দ্র সদন, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, আকাশবাণী ভবন, গভর্নমেন্ট প্লেস রোড, কাউন্সিল হাউস স্ট্রিট এবং জিপিও হয়ে ফের কাস্টম হাউসে এসে শেষ হয় এই সাইকেল র‍্যালি।

চিফ কমিশনার শ্রাবন কুমার বলেন, সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।

প্রিন্সিপ্যাল কমিশনার (পোর্ট) নাসিম আর্শি বলেন, ১৩ থেকে ৭০ বছর বয়সী মানুষরা এদিন সাইকেল র‍্যালিতে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।

পুলিশ কমিশনার বলেন, শরীর সুস্থ্য রাখতে নিয়মিয় শরীর চর্চা প্রয়োজনীয়।

কলকাতা কাস্টমস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও কাস্টম সুপারিন্টেন্ডেন্ট যোগেন্দ্র কুমার বলেন,দিনের কর্মব্যাস্ততা শুরু হওয়ার আগে সকালে একটু শরীর চর্চা শরিরকে ফিট রাখতে সাহায্য করে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*