রোজদিন ডেস্ক :
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের কিং খলিদ বিমানবন্দরে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত তিনশোর বেশি। ভারত সহ সারা বিশ্ব এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিন্দা করেছে।
আহতদের অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
নিহতদের মধ্যে আমেরিকা, বাংলাদেশ, মিশর, জর্ডন,সিরিয়া ইত্যাদি দেশের মানুষ আছেন। গত এক সপ্তাহে ওই বিমানবন্দরে আর ও দুবার হামলা হয়। এতে চার জন নিহত হন। গত এক দশকের মধ্যে এইটি সব থেকে বড় প্রাণঘাতী হামলা বলে প্রকাশ।
মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা করেছেন। এবার তাঁরা ও হুথিদের বিরুদ্ধে আক্রমণের ইঙ্গিত দিয়েছেন।
ভারতের বিদেশ মন্ত্রক এই হানলার তীব্র নিন্দা করেছে।
রাষ্ট্র সঙ্ঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এর নিন্দা করে বলেন, অসামরিকদের বিরুদ্ধে এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অবিলম্বে এই সব বন্ধ করতে হবে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর আমেরিকার আক্রমণের জেরে ইয়েমেন, সৌদি আরব ইত্যাদি দেশে ও প্রবল অশান্তি ছড়িয়ে পড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment