Abhijit Dipke সহ সিজেপি নেতারা মুক্তি পেলেন

Spread the love

রোজদিন ডেস্ক

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের ডাক দেওয়ায় গতকাল সকালে আটক হয়েছিলেন তাঁরা। আজ দিল্লির এক আদালত সি জে পি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা কে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছে। তাঁদের আইনজীবী রত্না সিংহ জানান, আগামী এক বছর কোথাও তাঁরা শান্তি ভঙ্গ করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুক্তির পর সি জে পি এক বিবৃতিতে জানায়, আরশোলারা কখনও মরে না। অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ, সৌরভ, আশুতোষ কে ছাড়তে বাধ্য হোল।

আজ তাঁরা সাংবাদিক বৈঠক করবেন বলে ও জানা যায়।

তাঁদের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

আগামী এক বছর তাঁদের ভাল ব্যবহার করতে হবে, কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না বলে ও জানায় তারা।

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা র দাবিতে গতকালের পর আজ ও দিল্লির বিভিন্ন এলাকায় চাপা উত্তেজনা আছে। আগামী কাল ইন্ডিয়া জোটের পক্ষে মহা সমাবেশ করার কথা। রাহুল গান্ধী বিরোধী নেতাদের সঙ্গে আজ বৈঠক করতে পারেন বলে জানা যায়৷

আদালত যাই শর্ত দিক সিজেপি নিজেদের দাবির সপক্ষে আন্দোলন জারি রাখবে বলেও ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*