রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর দল, সরকারের সমালোচক দের পরিস্কার জানিয়ে দেন হিন্দুত্ব বাদীদের আক্রমণ, গেরুয়া তান্ডব ইত্যাদি বলে দাগিয়ে দেওয়া চলবে না। এমন ধরনের ভাষা প্রয়োগ করলে সরকার চুপ করে বসে থাকবে না। এর সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন। এর পাশে জানিয়ে দেন,রাজ্যের সব বিদ্যালয়, মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে।
রবিবার বিজেপি বিধায়ক সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে এই সব বলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সিপি এম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যর বাড়ি হামলা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে বলে সমাজ মাধ্যমে তোপ দেগেছেন বিকাশ বাবু। যা নিয়ে রীতিমত খড়্গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী।

এইদিন পুজো উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশ ভট্টাচার্যর নাম না করে তাঁকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, একজনের বাড়ি ঢিল পড়তে কমিউনিস্ট নেতা হিন্দুত্ববাদীদের কাজ বলে দাগিয়ে দিলেন! কোথা থেকে এইসব বলার সাহস পান?
প্রচার মাধ্যমে অনেক সময় গেরুয়া তান্ডব লেখা নিয়েও কড়া হুঁশিয়ারি দেন তিনি।। বলেন,এই সব বললে সমুচিত জবাব দেওয়া হবে।
তাঁর এই মন্তব্য নিয়ে বিরোধী সহ বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।


Be the first to comment