রোজদিন ডেস্ক: রাঁচির আইআইআইটির (ট্রিপল আই টি) হোস্টেল থেকে এক ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার রাতে অন্য ছাত্ররা আদিত্য কুমারের ঘর ভিতর থেকে বন্ধ দেখতে পান। কর্তৃপক্ষ কে তাঁরা তা জানান। অভিযোগ, কর্তৃপক্ষ তেমন ব্যবস্থা নেয়নি। বি টেক প্রথম বর্ষের এই ছাত্রর ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করেন সহপাঠীরা। তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে সফল হন নি। তরুণ ছাত্রর এই অস্বাভাবিক মৃত্যুতে তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। হোস্টেলে বিক্ষোভ, ধর্মঘট করেন।
৮ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়। পুলিশের অনুমান, পরীক্ষার চাপে ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। তিনি বিহারের পূর্নিয়ার বাসিন্দা ছিলেন। কেন তিনি আত্মঘাতী হলেন পুলিশ তদন্ত করছে। সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুতে হোস্টেল সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment