রোজদিন ডেস্ক: শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে নিয়ে সোমবার ইন্ডিয়া জোটের তাঁর সঙ্গে দেখা করার আর্জি খারিজ করেছেন। কংগ্রেস শীর্ষ নেতা সহ ইন্ডিয়া জোটের নেতারা তাঁর সঙ্গে দেখা করে জ্ঞানেশ কুমারের অপসারণ সহ অন্য দাবি গুলি জানাতে চেয়েছিলেন।
সূত্রের খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর বক্তব্য, এই বিষয় টি ইতিমধ্যে ই বিচারাধীন আছে। বিরোধী দল গুলি এই নিয়ে আদালতে পিটিশান দাখিল করুক।
সোমবারের এই পদযাত্রা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী রবিবার ই এক ভিডিও বার্তায় সবাইকে যোগ দেওয়ার আহবান জানিয়েছিলেন। তাঁর বার্তা ছিল, সবাইকে নিয়ে শীর্ষ আদালত অভিমুখে পদযাত্রা পর ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের অপসারণ, এস আই আর ইত্যাদি বিষয়ে প্রধান বিচারপতি কে স্মারকলিপি দেবেন।
সূত্রের খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান,শীর্ষ আদালত কোন প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, তবে নাগরিকদের মৌলিক অধিকার ললঙ্ঘিত হলে আদালতের দরজা চব্বিশ ঘন্টার জন্য ই খোলা।
জনসাধারণের নিরাপত্তা, সম্পত্তির সুরক্ষার জন্য দিল্লির বহু জায়গায় প্রতিবাদ, বেআইনি জমায়েত রুখতে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেত্রিশ ধারা লাগু করা হয়েছে।
বিরোধী নেতা রাহুল গান্ধী রবিবার সবার উদ্দেশ্যে ভয় না পাওয়ার বার্তা দিয়ে সোমবারের পদযাত্রায় শামিল হওয়ার আহবান জানিয়েছিলেন।।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রাজধানীতে গোলমাল সৃষ্টির জন্য কংগ্রেস, আপ,বামপন্থী দলগুলি, সি জে পি কে দায়ী করেন। জন নিরাপত্তা রক্ষা, পরিস্থিতি মোকাবিলায় দিল্লি পুলিশের প্রশংসা করেন।

Be the first to comment