রোজদিন ডেস্ক :
পাহাড়ে ফের খুশির হাওয়া! পর্যটনে নতুন জোয়ার আনতে এবার কার্সিয়ং থেকে মহানদী পর্যন্ত টয় ট্রেন “মুক্তধারা “চালু হোল। রবিবার এই ট্রেনের উদ্বোধনে উত্তর পূর্ব সীমান্ত রেলের অতিরিক্ত জি এম রমেশ কুমার উপস্থিত ছিলেন। সবুজ পাহাড়ের পটভূমিতে সবুজ পতাকা নাড়িয়ে এই নয়া টয় ট্রেনের যাত্রা শুরুতে স্থানীয় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম ও পাহাড়ের প্রতি তাঁর গভীর ভালবাসার স্মারক হিসাবে এই মুক্তধারা নামকরণ হয়েছে।
পর্যটকদের চাহিদা ও স্থানীয় মানুষের আর্থিক বিকাশের কথা মাথায় রেখে এই সংক্ষিপ্ত টয় ট্রেন যাত্রা চালু করা হোল।পর্যটন ও প্রকৃতিপ্রেমী মানুষজনের কাছে অচিরেই এই প্রকল্প জনপ্রিয় হবে বলে রেল দফতরের আশা।
নতুন এই মুক্তধারা টয় ট্রেন প্রতিদিন বিকেল ৩টে ১৫ মিনিটে কার্সিয়ং স্টেশন থেকে রওনা দিয়ে বিকেল ৫ টার মধ্যে ঘুরে কার্সিয়ং এ ফিরবে। এই যাত্রাপথে পাহাড়, সবুজ চা বাগান, ঝোরা ইত্যাদি মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।

Be the first to comment