আরও ১২

Spread the love
  1. আজ সোমবার বিকেল সাড়ে তিনটে থেকে শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী, ভবানীপুর মুক্তদল, অ্যালেন পার্ক সনাতনীর মণ্ডপগুলি।
  2. ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে দেখা করবেন না, রবিবার রাতেই জানিয়ে দেন সিজেআই। তারপরও সোমবার সকাল থেকে জ্ঞানেশ কুমার হঠাও ইস্যুতে সরগরম নয়াদিল্লি।
  3. জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দিল্লিতে বিক্ষোভের আবহে এই দাবি জানিয়ে আজ কেরলম বিধানসভায় প্রস্তাব পাস করবে কংগ্রেস সরকার।
  4. আগামীদিনে কর্নাটক, তেলঙ্গানা, হিমাচল প্রদেশের মতো কংগ্রেস শাসিত রাজ্যের বিধানসভাগুলিতেও একই পদক্ষেপ নেওয়া হবে, জানালো কংগ্রেস নেতৃত্ব।
  5. যন্তর-মন্তরেই আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি চেয়ে এবার পুলিশকে ২৪ ঘন্টার ডেডলাইন সিজেপির।
  6. সোমবার সকালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশকে জানিয়ে এলেন সিজেপির ৫ সদস্যের প্রতিনিধি দল।
  7. ক্যামাক স্ট্রিট কাণ্ডে সোমবার সকালে শেক্সপিয়ার সরনি থানার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। , মেইল করে চাইলেন ৪৮ ঘন্টা সময়।
  8. সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদী পোস্টের জেরে কলকাতার দুই থানায় তলব বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্যকে।
  9. ওই পোস্টের জেরে তাঁর বিরুদ্ধে কসবা ও গরফা থানায় এফআইআর দায়ের হয়েছে। এই সপ্তাহেই তাঁকে ওই দুই থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
  10. বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বিপুল টাকা প্রতারণার অভিযোগে সোমবার সকাল থেকে শহরের আটটি ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান।
  11. কান্নাকাটি বিরক্ত হয়ে স্কুলেই আড়াই বছরের শিশুকে আছাড়, গ্রেফতার অভিযুক্ত শিক্ষিকা।
  12. পরীক্ষায় দেখা গেল পা ভেঙেছে ওই খুদে পড়ুয়ার, নিউ আলিপুরের এক বেসরকারি প্লে স্কুলের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*