রোজদিন ডেস্ক :
গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হিন্দুত্ববাদী মন্তব্যের জেরে বিশিষ্ট নামী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে কলকাতার দুই থানায় তলব করলো পুলিশ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে কসবা ও গরফা থানায় এফআইআর হয়েছে। এই সপ্তাহেই দুই থানায় তাঁকে ডাকা হয়েছে বলে জানা গেছে।
বিকাশবাবু পরিস্কার জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হলে তিনি স্বাগত জানাবেন। তাঁর অভিযোগ, শাসক বিজেপি ও আরএসএসের মধ্যে হিন্দু ধর্ম ও বিজেপির হিন্দুত্বকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তিনি এই সব নিয়ে আলোচনায় বসতে চান।
তবে পুলিশের ডাকে তিনি থানায় যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
স্পষ্ট বক্তা, সাহসী বিকাশ ভট্টাচার্যর বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে তাঁর দল, অনুগামীরাও অস্বস্তিতে।

Be the first to comment