ED RAID IN KOLKATA: শহরের আট জায়গায় চলছে ইডির তল্লাশি

Spread the love

প্রতিবেদন: ফের চিটফান্ড বা বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বিপুল অঙ্কের টাকা হাতানোর অভিযোগ। এই অভিযোগে সোমবার সকাল থেকে শহর কলকাতার আট জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অভিযোগ, মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত এক বেসরকারি অর্থলগ্নি সংস্থা। কিন্তু পরে তারা প্রতিশ্রুতিমতো টাকা মেটাতে পারেনি বলে অভিযোগ। এই মামলার তদন্তে গত মাসেও কলকাতার কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, এদিন সকাল থেকে টালিগঞ্জ, কুদঘাট, ল্যান্সডাউন-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। ইডির দাবি, ওই আর্থিক দুর্নীতির মাথারা লুকিয়ে আছে কলকাতাতেও। কতদূর পর্যন্ত দুর্নীতির শিকড় তার খোঁজই করছেন তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা কোন সংস্থার বিরুদ্ধে অভিযোগ তা জানায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*