রোজদিন ডেস্ক :
পূর্ব ঘোষণা মত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশে ১১ হাজার ৭৪৯ জনকে নিয়োগপত্র তুলে দেন। এর মধ্যে ৮,২১২ জন পুরুষ ও ৩,৩৮১ জন মহিলা। রাজ্যে পুলিশি ব্যবস্থা,সার্বিক পরিকাঠামো আরও উন্নত, আরও জনমুখী করার লক্ষ্যে ভবিষ্যতে আর ও নিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
বলেন, উত্তর প্রদেশের থেকেও রাজ্যের পুলিশি ব্যবস্থা আরও উন্নত করা হবে। পুলিশ বাহিনীর রেশন খাতে বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। তাঁরা রাজ্যে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
এইদিন অপর এক পৃথক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে সব ক্ষেত্রে রাজস্ব আদায় বেড়েছে। শুধু বীরভূমে গত বছর অক্টোবর মাসে পাথর খাদান থেকে ৩ কোটি ২৮ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছিল। এবার অক্টোবরে একটি রবিবারেই রাজস্ব খাতে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা আদায় হয়েছে বলে তাঁর দাবি। রাজস্ব ফাঁকি বন্ধ করে রাজ্যে কোষাগারের আয় বৃদ্ধিতে প্রশাসন গুরুত্বপূর্ণ কাজ করছে।
এই বিষয়ে প্রাক্তন সরকারের কাজকে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজ্যে শিল্প, পরিবহণ সহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়নের বার্তা দেন তিনি।

Be the first to comment