রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রীর আহবান ছিল রাজ্যে ডবল ইঞ্জিন। সামনে রাজ্যের পুরভোট কে সামনে রেখে এবার ট্রিপল ইঞ্জিন সরকারের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম, রেজিনগর উপনির্বাচনে দলের বিপুল জয়ের প্রেক্ষিতে বিজয় মিছিল বেরোয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শশি অগ্নিহোত্রী, লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, তাপস রায় সহ দলের বিশিষ্ট নেতা, কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্র, রাজ্য ও পুরসভায় এক ই রাজনৈতিক দলের সরকার থাকা প্রয়োজন। রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন,মোদিজির কথায় ডবল ইঞ্জিন দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। হাওড়া, কলকাতা (পুরসভা) দিতে হবে, কথা দিন।
এই দুই উপ নির্বাচনে মানুষ বিভাজনের রাজনীতির বদলে জাতীয়তাবাদ ও রাষ্ট্র বাদের পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, এখানে রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
প্রাক্তন শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ওই দল এখন খন্ডিত। রাজ্যবাসী একজন বিজেপি কেই চাইছেন বলে তিনি জোরালোভাবে দাবি করেন।
ছবি : সুফল ভট্টাচার্য

Be the first to comment