রোজদিন ডেস্ক: রাজ্যে তিন আইএএস আধিকারিকের দপ্তর বদল করল রাজ্য সরকার। সোমবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় এই রদবদলের কথা জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব মুক্তা আর্যকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের নতুন ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। তাঁর জায়গায় সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত অধিকর্তা শশাঙ্ক শেঠি। মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা বিষয়ক দপ্তরের বিভাগীয় সচিব অরবিন্দ কুমার মিনাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। এত দিন ওই দপ্তরের দায়িত্বে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ছোটেন লামা। সোমবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই রদবদল সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।

Be the first to comment