Bar Council এও জয় শাসক সমর্থিত দের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর বার কাউন্সিলের নির্বাচনেও জয়ী হলেন শাসক বিজেপি সমর্থিত প্রার্থীরা। একে রাষ্ট্র বাদের জয় বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।প্রাক্তন শাসক দলের রাজ্যে কোন অস্তিত্ব নেই বলে কটাক্ষ করেন।
সূত্রের খবর, ১৮-৮ ভোটে সভাপতি হয়েছেন সমীর পাল।।সহ সভাপতি অজয় চৌবে, তিনি ১৭-৯ ভোটে জয়ী হন। শিলিগুড়ির বর্ষীয়ান আইনজীবী অরুণ সরকার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, ভোটের ব্যবধান ১৭-৯।
প্রাক্তন শাসক কে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন,ওরা নন্দীগ্রামে প্রার্থী ও দিতে পারে না। রেজিনগরে মাত্র পাঁচ মাস আগে যিনি ৪৭ হাজার ভোট পেয়েছিলেন, এবার পেয়েছেন ৬ হাজার।
পুজোর পর বার কাউন্সিলের প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করবেন। আইনজীবী দের পরিকাঠামো গত সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*