রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সোমবার শীর্ষ আদালত অভিযানে স্বতঃস্ফূর্ত জনতার ঢল দেখে রীতিমত আপ্লুত।। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান রক্ষার লড়াই এ যাঁরা শামিল হয়েছেন, সবাই কে তিনি ধন্যবাদ জানাচ্ছেন।।
আর এস এস / বিজেপি কে তোপ দেগে তিনি বলেন, আর ভয় দেখানো চলবে না।।এইদিনের জমায়েত কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়ে রাহুল গান্ধী বলেন,তাঁরা দেখাতে চেয়েছিলেন, সাধারণ মানুষ আর ভীত না। তাদের মারা, ভয় দেখানো আর চলবে না।
অতি সম্প্রতি আর এস এসের যে কাপুরুষ রা তরুণ দের মারছিল,এইদিন তারা কোথায় প্রশ্ন তোলেন তিনি।
বলেন, প্রধানমন্ত্রীর মত ওরাও উৎপীড়ক মাত্র, লড়তে নেমে যারা শুধুই ক্ষমতা কে ব্যবহার করে।। এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনে প্রত্যেকে শামিল হয়েছেন, যারা সংবিধান, গণতন্ত্র বাঁচাতে চান। এর জন্য তিনি গর্বিত বলে জানান রাহুল গান্ধী।। বলেন, দেশের গণতন্ত্র, সংবিধান কে যারা হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে এইদিন মানুষ এসেছেন, তাঁরা আর পিছু হঠবেন না বলে জানিয়ে দেন।
এইদিন শীর্ষ আদালত অভিযানে অংশ নেওয়ার জন্য ইন্ডিয়া জোটের নেতা, সাধারণ মানুষকে তিনি ধন্যবাদ জানান।

Be the first to comment