রোজদিন ডেস্ক :
দিল্লি পুলিশের নির্দেশ না মেনে আজ ফের যন্তর মন্তরে প্রবেশ করতে গিয়ে ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলেন। দুই তরুণ নেতা যন্তর মন্তরের তালাবন্ধ ফটক টপকে ভিতরে প্রবেশ করলে পুলিশ তাঁদের আটক করে। জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা ভারত মাতা কি জয় ধ্বনিও দেন।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে জানান, আজ ভোরে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে আরশোলারা ঢুকে পড়তে পুলিশ তখন ই তাঁদের তুলে নিয়ে যায়৷ প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, প্রতিরোধ এইভাবে হঠিয়ে দেওয়া যায় না৷
গতকালই দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থান আর করা যাবে না বলে জানিয়ে দেয়। এর বদলে রামলীলা ময়দান-সহ তিনটি জায়গা এর জন্য নির্দিষ্ট করা হয়েছে।

Be the first to comment