- আজ ১৩ অক্টোবর মঙ্গলবার ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, যাচ্ছেন নদীয়ায়।
- সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে প্রথমে নদিয়ার রানাঘাট তারপর কল্যাণীতে যান তিনি। দু’জায়গাতেই একাধিক পুজো উদ্বোধন করেন তিনি। বেলার দিকে যাবেন বনগাঁয়।
- দিল্লি পুলিশের নির্দেশ না মেনে আজ মঙ্গলবার সকালে ফের যন্তর মন্তরে প্রবেশ করতে গিয়ে ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করল পুলিশ। দু’জনে গেট টপকে ভিতরে প্রবেশ করলে পুলিশ তাঁদের আটক করে।
- সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে জানান, আজ ভোরে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে আরশোলারা ঢুকে পড়লে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়৷ প্রতিরোধ এই ভাবে হঠিয়ে দেওয়া যায় না৷
- কলকাতা হাইকোর্টে মঙ্গলবার ফের খারিজ হয়ে গেল সুজিত বসুর জামিনের আবেদন, পুজো কি জেলেই কাটবে প্রাক্তন মন্ত্রীর, উঠছে প্রশ্ন?
- আসন্ন দুর্গাপুজোয় সিপিএমের বুক স্টল করতে বাধা, কলকাতা হাইকোর্টে মামলার মীমাংসা হতে পারে আজ।
- নবম ও দশমের সহকারী শিক্ষক পদের জন্য সংশোধিত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
- কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে সফল প্রার্থীদের নাম। তালিকা ধরে ডাকা হবে ইন্টারভিউতে, জানাল কমিশন।
- দিল্লির পর আজ শহরে তৃণমূলের জ্ঞানেশ কুমার হঠাও অভিযান। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে কালীঘাট তৃণমূল।
- ‘রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না’, শহরে মিছিল নিয়ে কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
- শুধু ভোট চুরি নয়, কেন্দ্র মানুষের সঞ্চয়ও চুরি করছে তোপ দাগলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
- ভোট চুরির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ফাইল করা বিরোধীদের পিটিশনে একাধিক ভুল, ১৪টি ত্রুটি চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট।

Be the first to comment