প্রতিবেদন: মহালয়া কাটিয়ে দেবী পক্ষ পড়ে গেলেও হয়ে গেলেও এবার পুজোয় সিপিএমের স্টল বসানোর অনুমতি সংক্রান্ত মামলা ঝুলেই রইল কলকাতা হাইকোর্টে। সোমবার মামলা উঠলেও কেনও ফয়সালা হয়নি। এই পরিস্থিতিতে আজ মামলার ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। এর আগে সোমবার মামলার দ্রুত শুনানি আর্জি জানান সিপিএমের আইনজীবী শামীম আহমেদ। তাদের অভিযোগ ছিল, উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় বামেদের স্টল বসাতে বাধা দেওয়া হচ্ছে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান সিপিএমের আইনজীবী। তাঁর দাবি, দিনকয়েক আগে বনগাঁ ও নৈহাটিতে দুর্গাপুজোর সময় দুটি বুক স্টল করার আবেদন জানিয়েছিল সিপিএম। কিন্তু স্থানীয় প্রশাসনও পুলিশ তাদের অনুমতি দেয়নি। এর পরই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারা। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই মুহূর্তে দ্রুত শুনানির কোনও প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না। বিচারপতি প্রশ্ন তোলেন, বুকস্টল করার জন্য এত দ্রুততা কেন? আইনজীবী শামীম আহমেদ বলেন, বুক স্টল করতে দেওয়া হবে না, কারণ উপর থেকে নির্দেশ। বিচারপতি বলেন, দুর্গা পুজোয় দিচ্ছে না, তাহলে কালীপুজোর আগে বুকস্টল করুন। দ্রুত শুনানি করা যাবে না। এরপরই দ্রুত শুনানি না হলে বিচারপতিকে মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানান আইনজীবী শামীম আহমেদ। তাঁর আর্জি, মামলাটি যেন অন্য এজলাসে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়, কারণ পুজো চলে গেলে এই মামলার আর কোনও কার্যকারিতা বা প্রয়োজনীয়তা থাকবে না।তাতে সম্মতি দেন বিচারপতি। আজ মঙ্গলবার এই মামলা অন্য বেঞ্চে উঠতে পারে শুনানির জন্য।

Be the first to comment