প্রতিবেদন: শহরের অন্যতম আলোচিত ও সেরা পুজো লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। এবারের পুজো উদ্বোধন হয়ে গেলেও দেখা নেই পুজোর ‘প্রাণপুরুষ’ তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর। আজ মঙ্গলবার দ্বিতীয়ার দিনই এল সেই দুঃসংবাদ। না, পুজোর আগে জেলমুক্তি ঘটছে না সুজিতের। এবারের পুজোটা জেলেই কাটাতে হবে একদা রাজ্যের প্রভাবশালী রাজনীতিক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মাস চারেক আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। ফলে এবারের পুজোটা জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। হাইকোর্টে ইডির আইনজীবী দাবি করেন, পুরসভায় ২৮৪ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছে। চাকরির জন্য প্রত্যেকের কাছ থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সুজিত বসুর অ্যাকাউন্টে ৮.৮ কোটি টাকা মিলেছে বলেও দাবি করে ইডি। হাইকোর্টে তদন্তকারী সংস্থা জানায়, সুজিতের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও মিলেছে কয়েক কোটি টাকা, যার উৎস নিয়ে কোনও হিসেব দিতে পারেননি সুজিতের পরিবার।

Be the first to comment