Why he is not in jail? তিন জনের মৃত্যুর পর প্রশ্ন কেরলমে

Spread the love

রোজদিন ডেস্ক : 
কেরলমের কোচিতে গাড়ি দুর্ঘটনায় এক সঙ্গে তিন তরুণ তরুণীর মর্মান্তিক মৃত্যুর পর ও ঘাতক গাড়ির চালক সোহেল সজীবের জেল নয় কেন? এই প্রশ্নে আলোড়ন উঠেছে কেরলমে। গত রবিবার কাক ভোরে বিলাসবহুল এক গাড়ির ধাক্কায় এক সঙ্গে তিন জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। বন্ধুদের নিয়ে তীব্র গতিতে গাড়ি চালানোর দায়ে উনিশ বছরের সোহেল সজীব-কে গ্রেফতার করে পুলিশ। আলুভা আদালত বন্ধু-সহ তাকে কিশোরদের জন্য সশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় ওই রাজ্যের বিভিন্ন মহলে আলোড়ন উঠেছে। ওই ভয়াবহ দুর্ঘটনায় নিহত গোপিকার পরিবারের অভিযোগ, এর ফলে তদন্ত ঠিক ভাবে হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। গাড়িটি নিয়ম ভেঙে ১২০ কিমি বেগে চালাচ্ছিল সোহেল সজীব। সে মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ। তার সঙ্গে থাকা বন্ধুরা আরও বেশি গতিতে তাকে গাড়ি চালাবার জন্য উৎসাহিত করছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারে ধাক্কা দিয়েও থামেনি, পরন্তু টেনে হিঁচড়ে তা আরও দূরে নিয়ে যায়। এর ফলে দুই তরুণী সহ তিন জনই প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যে তোলপাড় উঠেছে। এতজনের মর্মান্তিক মৃত্যুর পরও সোহেলের কোন হেলদোল ছিল না বলে প্রকাশ। সাবালক হওয়া সত্বেও কেন তাকে জেলে না দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হোল, এই প্রশ্নে সরগরম কেরলম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*