রোজদিন ডেস্ক: উৎসবের মরসুমে বিহারের বৈশালী জেলায় রাঘোপুরের কাছে মঙ্গলবার
রাতে এক নৌকা ডুবিতে অন্তত ১১ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।। সূত্রের খবর, প্রায় ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি একটি অনুষ্ঠানে যাচ্ছিল। আচমকা রামপুর শ্যামচাঁদ গ্রামের কাছে তা ডুবে যায়।। স্থানীয় গ্রামবাসীরা, উদ্ধারকারী দল দ্রুত তাঁদের উদ্ধারে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
এখন ও উদ্ধার কাজ চলছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপ রাষ্ট্র পতি সি পি রাধাকৃষ্ণন, বিরোধী নেতা তেজস্বী যাদব প্রমুখ এই মর্মান্তিক দুর্ঘটনা য় গভীর শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।
নিহতদের অধিকাংশ ই শিশু ও কিশোর বলে জানা যায়।
কি ভাবে এই দুর্ঘটনা হোল তা খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment