CEC Act এ নির্বাচন কমিশনারদের সারা জীবন সুরক্ষা কেন?

কেন্দ্র - কমিশন কে নোটিশ শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের জীবনভর আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এবার শীর্ষ আদালতে। এসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস ( এ ডি আর) মঙ্গলবার শীর্ষ আদালতে এই প্রশ্ন তুলে দাবি করে, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আইনের ১৬, নম্বর ধারা টি অসাংবিধানিক। এই আইন পাশ হওয়ার পর থেকে নিযুক্ত, আসীন ও প্রাক্তন নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার দের তদন্তের আওতায় আনা হোক।
প্রসঙ্গত, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার এই নিয়োগ সংক্রান্ত আইন পাশ করে।সেখানে বাছাই কমিটি তে সরকারের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করা হয়। ১৬ নম্বর ধারায় নির্বাচন কমিশনার দের সারা জীবন আইনি সুরক্ষা দেওয়া হয়।
এইদিন এ ডি আরের আবেদনে এই ধারা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে বক্তব্য জানাতে শীর্ষ আদালত নোটিশ পাঠিয়েছে বলে প্রকাশ। যা নিয়ে অস্বস্তি তে কেন্দ্র, নির্বাচন কমিশন ও।
এর ফলে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা র দাবিতে বিরোধী ইন্ডিয়া জোট সহ অন্যদের দাবি কিছুটা হলেও জোরালো হোল বলে অভিজ্ঞ মহল মনে করে।
২০২৩ এ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কে বাদ দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল।
এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দের অভিযোগে এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*