রোজদিন ডেস্ক: এস আই আরের নামে সারা দেশে পরিকল্পিত ভাবে সংখ্যা লঘু, দলিত, আদিবাসী ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কাড়ার ষড়যন্ত্র চলছে বলে নাগরিক সম্মেলনে অভিযোগ উঠলো। এই ষড়যন্ত্র একা জ্ঞানেশ কুমারের না। বিজেপি সরকার কে সামনে রেখে এর নেপথ্যে আছে সঙঘ পরিবার। এস আই আর কে ব্যবহার করে সংবিধানের
কাঠামোর মধ্যেই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ছক কষা হচ্ছে। মঙ্গলবার এক নাগরিক সম্মেলনে এমন ই বিস্ফোরক অভিযোগ শোনা গেল প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা, রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ্যের বক্তব্যে। এই নিয়ে তাঁরা ও উপস্থিত বিশিষ্ট জন সকলেই গভীর উদ্বেগ ব্যক্ত করেন। এতে অংশ নিয়েছিলেন শমীক ব্যানার্জি, অনিতা অগ্নিহোত্রী, অপর্ণা ভট্টাচার্য, অশোক নাথ বসু প্রমুখ বিশিষ্ট জন রা।
প্রাক্তন আমলা জহর সরকার বলেন, ১৩/১৪ লক্ষ ভূয়ো ফর্ম ৭ কম্পিউটারে তৈরি হয়েছে। এর ব্যবস্থা পনা জানতেন মাত্র দুজন, জ্ঞানেশ কুমার ও তথ্য প্রযুক্তি বিভাগের ডি জি সীমা খান্না।
দেশে গণতন্ত্র ধ্বংসের বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে বলে উদ্বেগ ব্যক্ত করেন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ, এক ভিডিও বার্তায় তিনি বলেন, শাসক গোষ্ঠীর এই পদক্ষেপ গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে।
প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা বলেন, কমিশনের অন্দরেই বিদ্রোহ আছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে মানুষ পথে নামছেন, দেশের ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনও হয় নি।
বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আর এস এস ঘুমিয়ে নেই, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর কিভাবে সংবিধানের অঙ্গ ব্যবহার করে হিন্দু রাষ্ট্র কার্যকর করা যায় তার পরিকল্পনা চলছে। এটা কোন ব্যক্তি না,বি জেপি – আর এস এসের ই সামগ্রিক সিদ্ধান্ত।
উচ্চ আদালত, শীর্ষ আদালতেও হিন্দুত্ববাদী মানসিকতার বিচারপতি ঢুকে পড়েছেন বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
মঙ্গলবার যাদবপুরে এক পৃথক অনুষ্ঠানে বামফ্রন্ট সভাপতি বিমান বসু বলেন,সমাজ কে চিনতে, জানতে হলে বই পড়তেই হবে। এর কোন বিকল্প নেই।
এইদিন তিনি দলের বই স্টলের উদ্বোধন করে আরও বলেন,কে কি খাবে, কি পরবে তা নিয়ে ফরমান জারি করা হচ্ছে। জোর করে খাদ্যাভাস, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভারতের বহুত্ববাদকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, তা রক্ষা করার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠানে সব্যসাচী চক্রবর্তী, শতরূপ ঘোষ, সুদীপ সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment