রোজদিন ডেস্ক: তাঁর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির রাজপথ উত্তাল হয়েছে, এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেন ভারত হোল গণতন্ত্রের জননী। নাম না করে বিরোধী দের বক্তব্য নস্যাৎ করে তিনি বলেন, এখানে মানুষ বিভিন্ন বিষয়ে খোলামেলা ভাবে ভিন্ন দৃষ্টি ভঙ্গিতে আলোচনা করেন। এখানে ১০০ টির বেশি ভাষা, প্রায় ৮০ হাজার সংবাদ পত্র, এক হাজারের বেশি স্যাটেলাইট টি ভি চ্যানেল আছে। সমাজ মাধ্যমের যুগে দেশে কোটি কোটি এর ব্যবহারকারী ও আছেন।

Be the first to comment