Amit Shah : ২০২৯ এও পরাজয়ের জন্য তৈরি থাকতে বললেন রাহুল গান্ধী কে

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যতই ঝড় উঠুক, ২০২৯ এ তাঁরা ই জিতবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার দাবি করেন। বিরোধী নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে তিনি বলেন, ওঁরা পরাজয়ের জন্য তৈরি থাকুন।
গুজরাটের পুরসভা নির্বাচনে বিজেপি র বিপুল জয়ের প্রেক্ষিতে রাহুল গান্ধী কে তীব্র কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, রাহুল গান্ধী যবে থেকে রাজনীতি করছেন, তখন থেকেই কংগ্রেস পরাজিত হচ্ছে। এই পরের পর পরাজয়ের জন্য তিনি বিরোধী নেতাকে আত্মসমীক্ষার পরামর্শ দেন।
রাহুল গান্ধীকে মিথ্যাবাদী তকমা দিয়ে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ভোটে পরাজয়ের জন্য এসআইআর-কে হাতিয়ার করেছেন উনি। ২০২৯ এও পরাজয়ের জন্য প্রস্তুতি নিতে বলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*