Letter to Agnimitra Paul, পথে রামধনু রঙ কেন? প্রশ্ন কংগ্রেস নেতার

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতা তথা রাজ্যের বিভিন্ন রাস্তায় রামধনু রঙ নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের তরুণ নেতা আশুতোষ চ্যাটার্জি। এই রঙ যান চলাচলের জন্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডেকে এই মর্মে দীর্ঘ চিঠি দিয়েছেন তিনি। সেখানে কেন এই রঙ দেওয়া ঠিক নয়, তার বিশদ ব্যাখ্যা ও দিয়েছেন আশুতোষ চ্যাটার্জি।
পুজোর আগে একাধিক রাস্তা, উড়াল পুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে এই চড়া, ঝকঝকে রামধনু রঙে রাঙিয়ে তোলা হচ্ছে। পথে এই ঝকঝকে রঙ দেওয়া যান চলাচলের জন্য বিপজ্জনক বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*