Bangladesh এ সাংবাদিককে গুলি করে হত্যা

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশের নেত্রকোণার দুর্গাপুরে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দার সুনই গ্রামের বাসিন্দা। তিনি একটি টি ভি চ্যানেলের জেলা প্রতিনিধি।
সূত্রের খবর, নেত্রকোণায় তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন। রাতে বাড়ির কাছে একটি দোকানে যান। সেখানে দুই অজ্ঞাত যুবক তাঁকে গুলি করে হত্যা করে। কেন তাঁকে হত্যা করা হোল, পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*