Rahul Gandhi বাংলাদেশের মত নৈরাজ্য চান, অভিযোগ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক: রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা বাংলাদেশে ২০২৪ সালের মত নৈরাজ্য সৃষ্টি করতে চান বলে বিজেপি র অভিযোগ। বৃহস্পতিবার দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারী এই অভিযোগ করে বলেন, রাহুল ও তাঁর সহযোগী রা কেন্দ্রে ক্ষমতা দখল ও সরকার পরিবর্তনের লক্ষ্যে এই সব পরিকল্পনা করছেন।
বুধবার আইসা নেত্রী নেহা বোরা এক ভিডিও বার্তায় বাংলাদেশের পড়ুয়া দের প্রসঙ্গ তুলেছিলেন বলে সূত্রের খবর।
এইদিন তা উল্লেখ করে প্রদীপ ভান্ডারী বলেন যে নেহা বোরা ই বলেছেন যে তিনি বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত।। ওই দেশে যা হয়েছে ভারতেও তা হওয়া উচিত।। এই সব নেহা বোরার বক্তব্য না, মূলত রাহুল গান্ধীর মনোভাবের প্রতিফলন বলে প্রদীপ ভান্ডারী তোপ দাগেন। এটি কোন রাজনৈতিক প্রতিবাদ বা প্রতিরোধ না, এটি একটি নৈরাজ্য বাদী পদযাত্রা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা মাত্র।
রাহুল গান্ধী কে নিশানা করে বিজেপি নেতা আরও বলেন,গণতান্ত্রিক উপায়ে ফিরতে না পেরে তিনি এই ধরনের চক্রান্তের মাধ্যমে তাঁর পরিবারকে আবার ও ক্ষমতায় আনতে চাইছেন।।
রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে নেহা বোরার উপস্থিতি কংগ্রেসের ষড়যন্ত্রর প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।।
শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে তাঁর দলের দুই শীর্ষ নেতার গ্রেফতার ও জেল যাত্রার প্রতিবাদে দিল্লিতে তিরঙা ওড়ানোর আহবান জানিয়েছেন। দলমত নির্বিশেষে সবাইকে তাঁর এতে যোগ দেওয়ার আহবান নিয়ে ইতিমধ্যেই তেতে উঠেছে দিল্লি।
কড়া অবস্থান নিয়ে তৈরি দিল্লি প্রশাসন ও পুলিশ ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*