Regime Change চাওয়া অন্যায় নয়, দাবি কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: দেশে ভোট চুরির জমানাকে বদলাতে চাওয়া কোন অন্যায় নয়। তা গণতন্ত্রের ই অংশ বলে বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরা শুক্রবার মন্তব্য করেন।।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি আসলে কংগ্রেস সহ বিরোধী দের জমানা বদলের চেষ্টা বলে রাজনাথ সিং সহ বিজেপি র মন্ত্রী, নেতারা তোপ দাগছেন।
এর পালটা পবন খেরা বলেন, নির্বাচনের মাধ্যমে বারবার দেশে রাজনৈতিক ক্ষমতার বদল হয়েছে। গণতন্ত্রের স্বার্থেই ভোটচোর সরকার কে বদল করা জরুরি।।বিরোধিতা হলেই দিমাগি নকশাল, দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া বিজেপি র অভ্যাস।
কংগ্রেস জানিয়েছে, কম্পিউটারে পরীক্ষা করা যায়, এমন ভোটার তালিকা দেওয়ার জন্য রাহুল গান্ধী দীর্ঘ দিন ধরে দাবি করে আসছিলেন, এতদিনে নির্বাচন কমিশন তা দিতে রাজী হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*