Leftist Book Stall এ হামলা ফ্যাসিবাদের লক্ষণ, তোপ বাম নেতাদের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে একের পর এক বামপন্থীদের বই এর বিপণি তে আক্রমণ, ভাঙচুর ফ্যাসিবাদের লক্ষণ। এই হামলা সত্বেও মানুষ তাঁদের বই এর বিপণি তে আসছেন বলে বিশিষ্ট বামপন্থী নেতাদের দাবি। শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, স্বপন ব্যানার্জি ( সিপি আই) , নরেন চ্যাটার্জি ( ফরোয়ার্ড ব্লক), দেবাশিস মুখার্জি ( আর এস পি) , কার্তিক পাল ( সিপি আই এম এল) , চন্ডীদাস ভট্টাচার্য ( এস ইউ সি) প্রমুখ বিশিষ্ট নেতারা যৌথ সাংবাদিক বৈঠক করে রাজ্যে এই প্রবণতাকে ধিক্কার জানান।
তাঁদের বক্তব্য, বামপন্থী দলগুলির দফতরে সারা বছর ই বই থাকে। উৎসবের সময় মানুষ রাস্তায় নেমে আসেন তাঁদের কাছে পৌঁছনোর লক্ষ্যেই এই বই এর বিপণি খোলা হয়। রাজ্যে পালাবদলের পর যেভাবে তাঁদের একের পর এক বই বিপণি তে হামলা হচ্ছে, এতে তীব্র উদ্বেগ ব্যক্ত করেন তাঁরা।
মহম্মদ সেলিম বলেন,যে ভাবে এই হামলা হচ্ছে তা ফ্যাসিবাদী কায়দায় গণতন্ত্রের ওপর আক্রমণ।। মানুষ আইনের শাসন চেয়েছিল, তার বদলে দুষ্কৃতিরা দাপাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন, কোন বই থাকবে, কোনটা থাকবে না। এই সব সরকারের কাজ না। আইন শৃঙ্খলা রক্ষা, যানবাহন চলাচলে নজর রাখা সরকারের কাজ।তা না করে এই সব অকাজ কুকাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
এইদিনের সাংবাদিক বৈঠকে তিরঙা যাত্রায় ধরপাকড়ের নিন্দা করা হয়। প্রধানমন্ত্রীর দিমাগি নকশাল মন্তব্যের নিন্দা করেন তাঁরা।
মুখ্যমন্ত্রী তাঁর পদের গরিমা নষ্ট করছেন বলে দেবাশিস মুখার্জি জানান।
নরেন চ্যাটার্জি বলেন, রাজ্যের এই উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হয়। বই এর বিপণি হবেই বলে তাঁরা দৃঢ় ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*