Police can break bones, সত্যাগ্রহ কে নয় : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি পুলিশ পড়ুয়া দের নৃশংস ভাবে মারধর করেছে বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন। এই নিয়ে এফ আই আর ও নিচ্ছে না তারা। সমাজ মাধ্যমে শুক্রবার দিল্লি পুলিশের ভূমিকা র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাহুল গান্ধী বলেন, পুলিশ মেরে হাড় ভাঙতে পারে, সত্যাগ্রহ ভাঙতে পারে না। দেশের তরুণ সমাজ, বিশেষত মেয়েরা ভয়হীন, প্রত্যয়ী ও ঐক্য বদ্ধ বলে তিনি জানান। ওঁরা গণতন্ত্রের জন্য লড়ছেন, তাঁরা ওঁদের পাশে আছেন বলে রাহুল গান্ধী জানান।।এই প্রসঙ্গে তিনি ব্রিটিশ আমলে ১৯৩০ সালে ধারসানা সত্যাগ্রহের উল্লেখ করেন।
দিল্লি পুলিশের মারে আহত দের আইনি সহায়তা দেওয়ার কথা বলেন।
এইদিন ও দিল্লিতে সি জেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা কে গ্রেফতারের প্রতিবাদে সৃজন ভট্টাচার্য, হিমঘ্নরাজ ভট্টাচার্য প্রমুখ জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান।
পুলিশ,এইদিন দেড়শো জনের বেশি বিক্ষোভ কারীকে আটক করে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*