রোজদিন ডেস্ক : চোরবাগানের ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ আরও ২৫।জন হাসপাতালে ভর্তি। মৃতদের পোস্ট মর্টেমের ব্যবস্থা করা হয়েছে। মৃত ৯ জনের পরিবারের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তাদের ও আহতদের পাশে আমরা সবরকম ভাবে আছি। তাদের সুস্থ করাটাই এখন আমাদের কাজ। ঘটনায় কাউকে ছাড়া হবে না। সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। এটা ক্রাউড ম্যানেজমেন্টের ব্যর্থতা। যারা ভিড় সামলানোর দায়িত্বে ছিল, তারা পুজো কমিটি হোক বা প্রাইভেট সিকিইরিটি হোক, কেউ রেহাই পাবে না। ঘটনার পরই মেডিক্যাল কলেজে বসে এক ভিডিয়ো বার্তায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এখন কোনও রাজনৈতিক কথা বলবো না, তবে অনেকে সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করছেন, তাদেরও বলবো, গতবার পুজোয় দুটো ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। কেউ বিদ্যুৎপৃষ্ট হয়ে আবার অনেকে উত্তরবঙ্গে হড়পা বানে ভেসে গিয়েছিলেন। তখন সরকারের ভূমিকা আপনারা দেখেছেন। আমি বলছি৷ পুরনো কাসুন্দি ঘাটবেন না।
এখন মধ্যরাত্রি৷ আমরা আমাদের পুরো ক্যাবিনেট, সিএস, এমএলএ, ডিজি, সিপি-সহ পুরো প্রশাসন নিয়ে মেডিক্যাল কলেজে বসে আছি। তিনি বলেন, আমি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে লিখছি৷ একজন সিটিং জাজের নেতৃত্বে আমরা সিট গঠন করবো। তাতে এসটিএফ৷ সিআইডি থাকবে সহ সব পক্ষ থাকবে। এছাড়াও প্রত্যেক মৃতদের পরিবারকে নগদ ২৫ লক্ষ টাকা ও গ্রপ ডি-র সরকারি চাকরি দেওয়া হবে। আহতদের সমস্ত চিকিৎসা খরচ সরকার দেবে। তারা যে হাসপাতালে করাতে চান সেখানেই করানো হবে। এছাড়াও তাদের।প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে ক্ষতি পুরণ দেওয়া হবে।

Be the first to comment