Chorbagan Tragedy : গভীর শোক প্রকাশ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও এই ঘটনায় গভীর শোক জানান। রাহুল গান্ধী এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আর না হয়। তিনি কংগ্রেস কর্মীদের এই ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করার কথা বলেন।
আহতদের দ্রুত আরোগ্যয় সহায়তার জন্য প্রশাসন কে আর্জি জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবার কে সমবেদনা জানান। আহত দের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার কে আর্জি জানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন।

নজিরবিহীন এই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে হয় নি জানিয়ে তিনি কিছু প্রশ্ন ও তোলেন। বলেন, প্রশাসন কি নির্বিকার ছিল?
ক্ষুব্ধ শুভঙ্কর সরকার বলেন একদিকে ( বামপন্থীদের) বই এর স্টল ভাঙতে প্রশাসনের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে, বুলডোজার পাঠিয়ে বইএর স্টল ভাঙা হচ্ছে, অথচ ভিড় নিয়ন্ত্রণে তাদের কোন ইতিবাচক ভূমিকা দেখা যায় নি। তা অত্যন্ত দুঃখ ও আক্ষেপের ব্যাপার বলে তিনি মন্তব্য করেন। শুধু চোরবাগান নয় , এইদিন আরও অনেক নামী মন্ডপেও চরম অব্যবস্থা দেখা গেছে।।শুভঙ্কর সরকার নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।এই ঘটনায় কার গাফিলতি ছিল তা খুঁজে বার করার দাবি জানান।।

রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী এই মর্মান্তিক দুর্ঘটনা য় নিহত দের পরিবারকে সমবেদনা জানান।।আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার কে অনুরোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*