পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভিতরে কোনও দুর্ঘটনা ঘটেনি। ঘটলে আরও ভয়ঙ্কর হতো। সংখ্যাটা কোথায় পৌঁছত ভাবতেও পারবেন না। দুর্ঘটনা ঘটেছে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে।’
  2. কলকাতা পুলিশে বর্তমানে যুক্ত না থাকলেও অতীতে এখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন ৯ জন অভিজ্ঞ আইপিএস অফিসারকে পুজোর ডিউটিতে নিয়ে এল লালবাজার।
  3. কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তদন্তের প্রয়োজনে পৌঁছল চোরবাগানে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই গ্রেপ্তার ৭।
  4. হুগলির শ্রীরামপুরের নেহেরু নগর সর্বজনীনের দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। ৭৭ বছরের নেহেরু নগরের পুজোর ফাইবারের থিম কৈলাসে মা দুর্গা। প্রায় সত্তর ফুট উচ্চতার মণ্ডপ দেখতে ভিড় হচ্ছিল ভালোই। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের তরফ থেকে পুজো কমিটিকে জানিয়ে দেওয়া হয় মণ্ডপ দর্শন বন্ধ রাখতে হবে।
  5. শনিবারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাঁকুড়গাছির সোনকার পরিবারে। চোরবাগানের ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন এক তরুণী। নাম শুভম সোনকার। ছোট বোন, বাবা-মা, সবার হাত ছেড়ে ছিটকে গিয়েছিলেন শুভম। আচমকা হুড়োহুড়িতে কোথায় মেয়ে, প্রথমটায় খুঁজে পাননি বাবা-মা। যতক্ষণে দেখা মিলল, ততক্ষণে আর সাড়া নেই শুভমের।
  6. চোরবাগান বিপর্যয়ে বৈদ্যবাটির মালির বাগানের বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দারের মৃত্যু হয়েছে।
  7. চোরবাগান সর্বজনীনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু উত্তর ২৪ পরগনার বরাহনগরের এক দম্পতির। মৃতদের নাম দিলীপ ঘোষ (৬২) এবং দীপালী ঘোষ (৫৬)। তাঁরা বরাহনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এন কে চ্যাটার্জি রোডের বাসিন্দা।
  8. বারুইপুর পুলিশ জেলা থেকে বারুইপুরের নামী পুজো মণ্ডপ পরিদর্শনে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র। ফুলতলার দু’টি পুজো মণ্ডপ ও শাসনে পরিদর্শনে যান তাঁরা। ফুলতলায় মণ্ডপের দর্শনার্থীদের বাইরে যাওযার পথ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। গেট ঠিক করার নির্দেশ দেওয়া হয়।
  9. চোরবাগানের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে দেওয়া টাস্ক ফোর্স নামল পুজোমণ্ডপ পরিদর্শনে। রবিবার সকালে সেই টাস্ক ফোর্স ঘুরে দেখল বিধায়ক সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। পরিদর্শনকারী দলের নেতৃত্বে রয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিংহ, দমকলের ডিজি অনুজ শর্মা এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের এডিজি জাভেদ শামিম।
  10. মেদিনীপুর শহর থেকে প্রকাশিত ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’ পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী (৭২) প্রয়াত। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
  11. চোরবাগানের মণ্ডপে প্যান্ডেল ভেঙে পড়ার গুজব রটে গিয়েছিল। তা থেকেই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি লেগে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার পানিহাটি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা দুই মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে এমনটাই জানালেন সেখানকার বিধায়ক রত্না দেবনাথ।
  12. চোরবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মৃত ১৯ জনের নাম, ঠিকানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এর মধ্যে ২ জন ভিন রাজ্যের।
  13. ১. শ্রীপর্ণা পোদ্দার (২৬)। বৈদ্যবাটি, হুগলি।

    ২. মিঠু মণ্ডল (৪৫)। ঠিকানা: ৫/এ কেবলকৃষ্ণ শূর স্ট্রিট, শ্যামপুকুর, কলকাতা-৫

    ৩. আকৃতি কুমারী (১৭)। ঠিকানা: হাওড়া, বালি, চাঁদপাড়া বাটানগর, সাউথ আনন্দনগর, সুকান্তপল্লি

    ৪. পিয়ালি প্রামাণিক (২৫)। ঠিকানা: হুগলি, আরামবাগ, বাচানুড়ি, বালিয়া

    ৫. শুভম সোনকর (৩৩)। ঠিকানা: মানিকতলা থানা, ১৭ বাগমারি লেন, কলকাতা-৫৪, ব্লক-১৭, ফ্ল্যাট-১২

    ৬. আরতি সরকার বিশ্বাস (৪৫)। ঠিকানা: নদিয়া, চাকদহ, নতুনপাড়া, ওয়ার্ড নম্বর ৬, থানা ও পোস্ট অফিস চাকদহ

    ৭. বর্ণালী হালদার (১৭। ঠিকানা: গৌরাঙ্গনগর, নতুনপল্লি, নিউটাউন থানা

    ৮. তানিয়া বিশ্বাস (১৮)। ঠিকানা: নিউটাউন, গৌরাঙ্গনগর, কলকাতা-১৬২

    ৯. কল্পনা জানা (৪৬)। ঠিকানা: পানিহাটি, খড়দহ

    ১০. বিকাশ ভট্টাচার্য (৬৬)। ঠিকানা: ৩৩/২, কামিনী স্কুল লেন, সালকিয়া, থানা: মালিপাঁচঘড়া, হাওড়া, ৭১১১০৬

    ১১. স্নেহা ভান্ডারী (২০)। ঠিকানা: এগারোগ্রাম, বাকরাহাট, থানা: বিষ্ণুপুর

    ১২. সন্দীপ বেইজ (১৪)। ঠিকানা: পূর্ব বর্ধমান, মাধবডিহি, বীরপুর

    ১৩. টগর বেইজ (৩৭)। ঠিকানা: পূর্ব বর্ধমান, মাধবডিহি, বাড়িপুর

    ১৪. প্রিয়া সমাদ্দার (১৮)। ঠিকানা: লেনিনগড়, নিউ ব্যারাকপুর, লোটাস ক্লাব

    ১৫. দিলীপ ঘোষ (৫৯)। ঠিকানা: বরানগর, ১৪/১ এমকে চ্যাটার্জি লেন

    ১৬. দীপালি ঘোষ (৫৪)। ঠিকানা: বরানগর, ১৪/১ এমকে চ্যাটার্জি লেন

    ১৭. প্রাঞ্জল সরকার (১৩)। ঠিকানা: উত্তর ২৪ পরগনা, আগরপাড়া

    ১৮. অভিষেক শ্রীবাস্তব (৩৮)। ঠিকানা: ভগবানপুর, মুজফ্‌ফরপুর, বিহার

    ১৯. আয়াংশ কুমার শ্রীবাস্তব (১৮)। ঠিকানা: পিপরা রাঘব, সাহেবগঞ্জ, মুজফ্‌ফরনগর

  14. টমেটো সসের নামে দোকানে দেদার বিক্রি হচ্ছে আলুর পেস্ট আর কৃত্রিম রঙ মেশানো ভেজাল। আমেদাবাদের গোটা এলাকায় সম্প্রতি এমনই অভিযোগ সামনে এসেছে। বিষয়টি জানতে পেরে আমেদাবাদ পুরসভার স্বাস্থ্য দপ্তর সেখানের একটি কারখানায় অভিযান চালায়। ওই কারখানা থেকে প্রায় ১০ হাজার ৬৩০ কেজি ভেজাল সস বাজেয়াপ্ত করেছে পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি কারখানাটিকে পুরোপুরি সিল করে দিয়েছেন আধিকারিকরা। ওই সসে টমেটোর কোনও ব্যবহার করা হতো না বলে উঠে এসেছে পুরসভার তদন্তে।
  15. বর্ষীয়ান সাংসদ এ রাজার প্রশ্ন, ‘তামিলনাড়ু, কেরালা ও কর্নাটকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে কংগ্রেস কেন প্রশ্ন তুলছে না? এখানে কি ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে কোনও অনিয়ম হয়নি?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*