রোজদিন ডেস্ক: ট্রেন, বাস সহ জন পরিবহনে উচ্চ স্বরে গান বাজালে, ভিডিও চালানো ইত্যাদি বন্ধে এবার ব্রিটেনে মোটা জরিমানা চালু করা হচ্ছে। ট্রেনে এই ধরনের আচরণে অভিযুক্ত যাত্রীদের এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বক্তব্য, অবিবেচক ভ্রমণকারী দের সামলানো গেলে অন্যরা ভাল ভাবে ভ্রমণ করতে পারবেন।
এক ই কথা ভাবা হয়েছে ভারতের দক্ষিণ শাখায়। সেখানেও তারস্বরে গান, ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের উত্যক্ত করা বন্ধ করার জন্য রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।
এখন সবার হাতে হাতে স্মার্ট ফোনের দৌলতে জন পরিবহনে প্রায়শ ই এই অভিযোগ আসে। বারণ করলেও শোনা হয় না। এই প্রবণতায় লাগাম টানতে কড়া ব্যবস্থা নিচ্ছে ব্রিটেন। বাসে র ক্ষেত্রে ও এই ধরনের ঘটনায় সর্বোচ্চ একশো পাউন্ড জরিমানা হতে পারে। গণ পরিবহনে গান, ভিডিও উচ্চ স্বরে চালালে হেডফোন ব্যবহার না করলে তা শাস্তিযোগ্য করার কথা ভাবা হচ্ছে।
ভারতীয় রেলের দক্ষিণ ভারতের শাখায় ও কেউ এমন তারস্বরে গান,ভিডিও বাজালে অন্য যাত্রীরা অভিযোগ জানানো র সুযোগ পাবেন বলে জানা যায়।
ব্রিটেন এই বিষয়ে ব্যাপক প্রচার অভিযান করবে বলে জানা গেছে।

Be the first to comment