রোজদিন ডেস্ক: আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় কিংবদন্তি সঞ্চালক ক্রিশ্চিয়ান আমানপুর সিএন এন চ্যানেলের কাজ ছাড়ছেন! গত চার দশকের বেশি তিনি ওখানে সঞ্চালনা করে খ্যাতির তুঙ্গে উঠেছেন। মার্কিন সংবাদ চ্যানেল সি এন এনের তিনি অন্যতম স্তম্ভ বললেও অত্যুক্তি হয় না।
ক্রিশ্চিয়ান আমানপুর সি এন এন ছাড়বেন বলে এক বিবৃতিতে জানান, বহুদিন ধরেই তিনি এই নিয়ে ভাবনা চিন্তা করছেন।।২০০৯ সাল থেকে আমানপুর নামে তাঁর সাক্ষাৎকার অনুষ্ঠান আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়।
আগামী জুন মাস থেকে তিনি আর সি এন এনে থাকবেন না।।যা নিয়ে মার্কিন টি ভি দর্শক মহল সহ বিশ্বের বিভিন্ন মহলে ই বিষাদের ছায়া নেমেছে।
সি এন এন ছাড়লেও আটষট্টি বছর বয়সী আমানপুর আকর্ষণীয় সুযোগ পেলে এই কাজ করে যাবেন বলে প্রকাশ।

Be the first to comment