South kolkata, পুজো মন্ডপে আগুন , চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার রেশ না মিলতেই দক্ষিণ কলকাতার নেহরু কলোনির পুজো মন্ডপে সোমবার রাতে আগুন লাগা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, প্রদীপের শিখা থেকে আচমকা প্রতিমার শাড়িতে আগুন লেগে তা দাউদাউ করে জ্বলে ওঠে। মন্ডপে তখন বহু দর্শনার্থীদের ভিড়।তাঁরা আতঙ্কিত হয়ে ওঠেন৷ পরিস্থিতি সামাল দিতে উদ্যোক্তারা দ্রুত ব্যবস্থা নেন।
নিরাপত্তা কর্মীরা আগুন দ্রুত নিভিয়ে ও দেন। আসে দমকল। তড়িঘড়ি মন্ডপ খালি করে সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বড় কোন ক্ষয় ক্ষতি হয়নি বলে প্রকাশ। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*