রোজদিন ডেস্ক :
চোরবাগানের মর্মান্তিক ঘটনা নিয়ে মিথ্যা, ভুল খবর সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে কোচবিহারের টাপুরহাটের আইনুল হক কে গ্রেফতার করা হয়েছে। তিনি চোরবাগানের ঘটনায় নিহতদের চোখ চুরি করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে ভূয়ো খবর ছড়াচ্ছিলেন বলে অভিযোগ।
পরে চাপে পড়ে ফের নিজের অভিযোগ খন্ডন করে তিনি একটি ভিডিও পোস্ট করেন। কিন্ত মিথ্যা খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি র অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অন্যদিকে চোরবাগানের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে নয়জন সোমবার ছাড়া পেয়ে বাড়ি যান। আহতদের দুজন এখন ও আইসিইউ-তে আছেন।
জেনারেল ওয়ার্ডে থাকা বাকিদেরও মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Be the first to comment