Mohan Bhagabat : দেশে অশুভ শক্তি জমানা পরিবর্তনের চেষ্টা করছে

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশে অশুভ শক্তি জমানা পরিবর্তনের চেষ্টা করছে বলে আরএসএস প্রধান মোহন ভাগবত আজ মন্তব্য করেন। এই চেষ্টা সফল হবে না বলেও তাঁর দাবি। মহারাষ্ট্রর নাগপুরে সংগঠনের বিজয়া দশমী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি এই সব বলেন। কারা এই অশুভ শক্তি না বললেও তাঁর নিশানায় বিদেশি শক্তি আছে বলে ইঙ্গিত মেলে। মোহন ভাগবত বলেন,ভারত ই ওদের নিশানায় আছে। ভারত উন্নয়নের পথে এগোচ্ছে, এই সব অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যে ভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে এগোচ্ছে, এই অগ্রগতি কে তারা কোন ভাবেই ব্যাহত করতে পারবে না।

এর জন্য তারা ভারত ও সঙ্ঘকে ভাঙার চেষ্টা করছে। তাঁর আরও দাবি, বিশ্বের অনেক শক্তি ভারতের পরাজয় চায়। কার ও নাম না করলেও বাংলাদেশ, নেপাল, ফ্রান্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই ঝড় ধ্বংস চায়। দানবীয় শক্তি ভারত, হিন্দু ও সঙঘ কে ধ্বংস করতে চায়।

তবে সমস্যা হলে আন্দোলন হয়। গণতন্ত্রে আন্দোলন হবেই। এই সবের সমাধান সূত্র খোঁজা উচিত। আন্দোলনের লক্ষ্যই হোল সমাধান খুঁজে বার করা বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*