প্রতিবেদন: একদা প্রকাশ্যেই তাঁর লড়াকু মানসিকতার প্রশংসা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বীকৃতি হিসেবেই তাঁকে আরামবাগ থেকে সংসদেও পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু পালাবদলের পর দলবদলে তৃণমূলের মিতালি বাগ এখন এনসিপিআই সাংসদ। কিন্তু তাঁর এই বেইমানি ভালো চোখে দেখেনি তাঁরই লোকসভা কেন্দ্রের মানুষ। যাঁরা তাঁকে নেত্রীর প্রার্থী হিসেবে ভোট দিয়েছিলেন। এবার তারাই সাংসদকে ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন। সোমবারের ঘটনা। আরামবাগের একজনের মৃত্যু হয় চোরাগানে। খবর পেয়ে তাঁর বাড়িতে যান সাংসদ। সেখান থেকে ফেরার পথে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন আরামবাগের সাংসদ। তাঁকে উদ্দেশ্য করে উড়ে আসে “গো ব্যাক” স্লোগানও। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয় বলে অভিযোগ। তারা প্রশ্ন তোলেন, আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? তিনদিন আগে দেহ আনা হয়েছে, আর আপনি এখন এসেছেন? আপনি কোন সাহায্যটা করেছেন? আপনি তো সাংসদ। সাংসদ হিসাবে আপনার দায়িত্ব কী ছিল? তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা ফাঁকা হতেই দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান দলবদলু সাংসদ।

Be the first to comment