রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে আবারও বিপত্তি। আজ ভোরে দক্ষিণ কলকাতার বাঘা যতীন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। সূত্রের খবর,ভোরে প্রথমে একটি বাতাসার দোকানে আগুন লাগে। হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ দমকলের প্রায় পনেরটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় ৪৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উৎসবের মরসুমে এমন ক্ষয়ক্ষতিতে দোকান মালিক কর্মীদের মাথায় হাত। কি ভাবে এই ভয়ঙ্কর ক্ষতি সামাল দেওয়া যায়, তাঁরা ভেবে পাচ্ছেন না। ভোরের এই আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক, চাঞ্চল্য দেখা দেয়৷ স্থানীয় মানুষ ও আতঙ্কিত হয়ে ওঠেন। আগুন এখন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির পরিস্থিতি তে চরম উদ্বেগে এর মালিক, কর্মীরা।

Be the first to comment