CJP র দুই নেতার মুক্তির দাবিতে সরব মমতা ব্যানার্জি, তোপ বিজেপিকে 

Spread the love

রোজদিন ডেস্ক :

সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সমাজ মাধ্যমে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, এই পদক্ষেপ আসলে গণতন্ত্রকে স্তব্ধ করার এক পরিকল্পিত চক্রান্ত। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা রাজনীতিক দের দিন ঘনিয়ে এসেছে। গণতন্ত্রে সামান্যতম আস্থা থাকলে অবিলম্বে তিনি দুই সি জে পি নেতার মুক্তির দাবি করেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, অবিলম্বে তরুণ প্রজন্মের ওপর এই অত্যাচার বন্ধ করতে হবে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা চিরদিন থাকবেন না। সারা দেশেই অত্যাচারের মাত্রা নজিরবিহীন স্তরে পৌঁছেছে বলে তিনি তোপ দাগেন।

এই সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা উল্লেখ করে তিনি বলেন,সাধারণ মানুষের কন্ঠরোধের চেষ্টা ইতিহাসে কখনও সফল হয় নি, এখনও হবে না। ব্রিটিশ আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতি র তুলনা টেনে এই সব বলেন তিনি।

যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*