DURGA IDOL IMMERSION: আজ বুধবার থেকে শুরু বিসর্জন, দায়িত্বে ১৮ আইপিএস, রাজ্য জুড়ে জারি বাড়তি সতর্কতা

Spread the love

প্রতিবেদন: চোরবাগান কাণ্ডের পরিপ্রেক্ষিতে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। আজ বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমী। আজ থেকে শুরু হল বিসর্জন। চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত। এই উপলক্ষে কলকাতা-সহ রাজ্যের চারটি বড় শহরে।প্রতিমা বিসর্জনে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ১৮ জন আইপিএসকে। তার মধ্যে শুধু কলকাতাতেই থাকছেন হয়েছে ১২ জন। রাজ্য পুলিশের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, আজ বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিসর্জন চলবে, তার তদারকি করবেন এই ১৮ জন আইপিএস আধিকারিক। প্রত্যেকের নাম এবং কোন দিন কার দায়িত্ব, তাও ভাগ করে দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগরের বিসর্জনে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। ওই তিন জায়গার জন্য দু’জন করে মোট ছ’জন আইপিএসকে রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে বাড়তি বন্দোবস্ত করা হয়েছে। বিসর্জনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, সে বিষয়ে সমস্তরকম ভাবে সতর্কতা নিয়েছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*