- আজ, মন কি বাতের ১৩৯ তম এপিসোড ছিল। ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্গদানের আর্জি জানান। বলেন যে এই মহৎ কাজে যেমন প্রাণ বাঁচবে, তেমনই আধুনিক মেডিক্যাল রিসার্চেও সাহায্য করবে।
- আইআইটি মাদ্রাজের প্রংশসা করেন পরম শক্তি সুপার কম্পিউটার ব্যবহার করে ব্রেন ইমেজিং টেকনোলজি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এই প্ল্যাটফর্ম হাই রেজিলিউশন ডিজিচাল ৩ডি ইমেজ তৈরি এবং ১০০ মানব মস্তিষ্ক-কে বিস্তারিতভাবে পড়তে পারে।
- পঞ্জাবের ক্ষেতি বিরাসত মিশনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী অর্গানিক ফার্মিং ও প্রচলিত কৃষিকাজের প্রশংসা করেন। পঞ্জাবের মালওয়া অঞ্চলে প্রাচীন তুলো চাষের উদ্যোগেরও প্রশংসা করেন।
- ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে ‘একতা দিবস’ উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।
- রবিবারের এই কর্মসূচীতে ‘ভোকাল ফর লোকাল’ বার্তা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘দেশ জুড়ে খাদির জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে। উৎসবে স্থানীয় পণ্যে জোর দিন। পূর্বপুরুষের থেকে প্রকৃতিকে সম্মান জানাতে শিখেছি।’
- পাশ-ফেল প্রথা ফিরিয়া আনার বিষয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী বলেন, “সিলেবাস কমিটির সুপারিশ আমরা মানব। এনইপি আছে। আমার রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। আমার সংশ্লিষ্ট দফতরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁরাও বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ। শিক্ষার সঙ্গে যুক্ত লোকেরাই শিক্ষা দফতরে রয়েছেন। তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।”
- ব্যক্তিগত মতামত জানাতে গিয়ে স্কুলে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছেন শুভেন্দু। তাঁর মতে, পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়নের জন্য এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
- মুখ্যমন্ত্রী বলেন, “ব্যক্তিগতভাবে আমি বলব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা, পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা এবং ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চার করা, এছাড়া ব্রতচারী, এনএসএস, প্রত্যেকটা স্কুলে এনসিসি. এগুলো ফিরিয়ে আনা দরকার।”
- দীর্ঘ ১৪ মাস ধরে চলছিল ব্লাড ক্যানসারের সঙ্গে মরণপণ লড়াই। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বরেণ্য চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে নেমে এল শোকের ছায়া, তৈরি হল এক গভীর শূন্যতা।
- কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মহাসমারোহে অনুষ্ঠিত হলো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার ১০৩তম বর্ষের কাঠামো পুজো। অরবিন্দ রোডে এই পুজোর মধ্য দিয়ে সুবিশাল মৃণ্ময়ী প্রতিমা তৈরির কাজ শুরু হলো। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং।
- জমি মাফিয়া নাজির হোসেনকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর এই নাজির হোসেন। তাঁর বিরুদ্ধে হুমকি এবং ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে হুমকি এবং ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
- সপ্তমীর সন্ধেয় কারা চোরবাগান সর্বজনীনে ডিউটিতে ছিলেন, তা খতিয়ে দেখছে লালবাজার। খতিয়ে দেখা হবে বিপর্যয়ের মুহূর্তে ডিউটিতে ছিলেন কারা। এ ছাড়াও, দেখা হবে এন্ট্রি-এক্সিট গেটে কোন কোন পুলিশকর্মী ছিলেন।
- হুগলির বৈদ্যবাটীর ১০ নম্বর রেলগেট সংলগ্ন ভদ্রকালী মন্দিরে শনিবার গভীর রাতে চুরি। জানালার গ্রিল কেটে মন্দিরে ঢুকে মা কালীর হাতের খাঁড়া, সমস্ত গয়না এবং রাধাবল্লভ জিউর অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল। ভেঙে ফেলা হয় প্রণামী বাক্স, নিয়ে যাওয়া হয় নগদ প্রায় ৫০ হাজার টাকা।
- কোচবিহারের ভোটবাড়ি সীমান্ত টপকে ঢুকে পড়েছিল বাংলাদেশিরা। তাদের বারবার সতর্ক করা হয়। শেষে সাউন্ড গ্রেনেড ছুড়তে বাধ্য হল বিএসএফ।
- একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২৩ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment