রোজদিন ডেস্ক :
রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁদের আড়াল করছেন বলে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ তোপ দেগেছেন। আজ সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে তিনি এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। নিজেদের দায়বদ্ধতা না নিয়ে সরকার ওখানে প্রকৃত সত্য গোপন করছে বলে তাঁর অভিযোগ। কেন প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বাঙ্গীন তদন্তের নির্দেশ দেননি বলে তিনি প্রশ্ন তোলেন।
জয়রাম রমেশ বলেন, ওই মন্দিরের অছি পরিষদে বিজেপি, আরএসএস, ভিএইচপি র প্রতিনিধিদের কেন নিয়োগ করা হয়েছে?
২০২১ সালে ওখানে ৩২৬৪ কোটি টাকা সংগৃহীত হয়। এরপর কোটি কোটি দর্শনার্থী এসেছেন, কোটি কোটি টাকা প্রণামীতে জমা পড়েছে, যা প্রচুর চুরি হয়েছে।
তিনি শীর্ষ আদালতের তত্বাবধানে স্বচ্ছ তদন্তের দাবি করেন।
আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিরোধী পক্ষ একে তুলে ধরবে বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment